দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ আজ

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক দপ্তরের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক।

বৈঠকে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা আছে।

গত ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ।

 

এসএ/দীপ্ত নিউজ