শিরোনাম
সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিজস্ব অর্থায়নে মসজিদের উদ্বোধন করলেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজস্ব অর্থায়নে মসজিদের উদ্বোধন করলেন এমপি

 

নওগাঁ রাণীনগরে স্থানীয় সাংসদের সম্পন্ন নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে উপজেলার কামিশপুর দরগাপাড়া গ্রামে নির্মিত দ্বিতল বিশিষ্ট একতলা নূরারী জামে মসজিদের শুভ উদ্বোধন করেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

গ্রামবাসীরা আধুনিক মসজিদের জন্য স্থানীয় সাংসদের কাছে আবেদন করলে তিনি তা নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করার পর তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদারের সার্বিক তত্ত্বাবধানে এই নূরানী মসজিদটি নির্মাণ করা হয়।

মসজিদটির উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথি ফলক উন্মোচন করেন। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য বর্তমান সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক চর্চা কেন্দ্র নির্মাণ করে দিচ্ছেন। তাই সকল ধর্মের স্বাধীন চর্চা ও বিকাশের জন্য আবারো শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকারের কোন বিকল্প নেই।

পরে মুসল্লীদের উদ্দ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের উপদেষ্ঠা ইব্রাহিম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, কামিশপুর ইউপি আ’লীগের সম্পাদক এনায়েতুর রহমান প্রমুখ। এসময় মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ