সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে হারিয়ে উয়েফা বর্ষসেরা হালান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে হারিয়ে, প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার পুরস্কার পেলেন ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড।

মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২০২৩২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান।

চলতি সপ্তাহে বছরের সেরা পিএফএ খেলোয়াড়ে ভূষিত হয়েছিলেন আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দৃষ্টিতেও সেরার আসনে ছিলেন তিনি।

এবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন নরওয়ের এই ফুটবলার।

বর্ষসেরা কোচ হয়েছেন পেপ গার্দিওলা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More