দীপ্ত নিউজ
খেলা

মেসিকে হারিয়ে উয়েফা বর্ষসেরা হালান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেসিকে হারিয়ে উয়েফা বর্ষসেরা হালান্ড

 

কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে হারিয়ে, প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার পুরস্কার পেলেন ম্যানসিটি‘র স্ট্রাইকার আর্লিং হালান্ড।

মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২০২৩–২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান।

চলতি সপ্তাহে বছরের সেরা পিএফএ খেলোয়াড়ে ভূষিত হয়েছিলেন আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দৃষ্টিতেও সেরার আসনে ছিলেন তিনি।

এবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন নরওয়ের এই ফুটবলার।

বর্ষসেরা কোচ হয়েছেন পেপ গার্দিওলা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।