শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এয়ার ট্রাফিক কনট্রোলে প্রযুক্তিগত সমস্যা, যুক্তরাজ্যে ফ্লাইট সীমিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এয়ার ট্রাফিক কনট্রোলে প্রযুক্তিগত সমস্যা, যুক্তরাজ্যে ফ্লাইট সীমিত

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কনট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়ায় দেশটির সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার( ২৮ আগস্ট) যুক্তরাজ্যের জাতীয় এয়ার ট্রাফিক কনট্রোলার এনএটিএস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এয়ার ট্রাফিক কনট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে বিভিন্ন বিমানবন্দরে থাকা প্লেনগুলোকে উড়ার অনুমতি দেয়া হচ্ছে না। এছাড়াও আকাশে থাকা প্লেনগুলো ইউরোপের অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। যেটি ফ্লাইট অবতরণ এবং উড্ডয়নের হার কমাতে বাধ্য করছে। সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

ত্রুটি খুঁজে সংশোধন করার চেষ্টা করছেন প্রকৌশলীরা। তবে সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংস্থাটি।

নিরাপত্তা বজায় রাখতে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে এনএটিএস।

 

এসএ/দীপ্ত নিউজ