শিরোনাম
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প পুরো ডিসেম্বর রাজপথ নিজেদের দখলে রাখা হবে: ইশরাক
দীপ্ত নিউজ
সারাদেশ

মা‌টিরাঙ্গা হাসপাতা‌লের কর্মকর্তার অপসারণের দা‌বি‌তে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা‌টিরাঙ্গা হাসপাতা‌লের কর্মকর্তার অপসারণের দা‌বি‌তে মানববন্ধন

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা: খা‌য়রুল আল‌মের বিরুদ্ধে অ‌নিয়ম, দুর্নী‌তি, স্বেচ্ছাচারিতা ও সরকা‌রি গাছ নিধনের অভিযোগ তুলে অপসারণের দা‌বি‌তে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

রবিবার (২০ আগস্ট) সকালে উপজেলা প‌রিষ‌দের সাম‌নে খাগড়াছ‌ড়ি চট্টগ্রাম আঞ্চ‌লিক মহাসড়‌কের দুই পা‌শে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচা‌রিতার অ‌ভি‌যোগ দীর্ঘ দি‌নের হ‌লেও নতুন ক‌রে অনুম‌তি ছাড়া সরকারী গাছ ‌কে‌টে সমা‌লোচনার শী‌র্ষে হাপাতা‌লের এই কর্মকর্তা।

বক্তারা ব‌লেন, ডা.খায়রুল আলম নিয়ম নিতীর তেয়াক্কা না ক‌রে ৩০ বছ‌রেরও বে‌শি বয়ষ্ক ২১‌ টি দেবদারু গাছ কে‌টে প‌রি‌বেশ নষ্ট ক‌রেছেন। তার অপসারণ সহ মা‌টিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয‌্যা থেকে ৫০ শয‌্যায় অবকাঠ‌মোগত উন্নিত করার দাবি উঠে মানববন্ধনে। ডা: খা‌য়রুল আল‌ম বিগত ১০ বছ‌রে ১জন রো‌গি‌কেও সি‌কিৎসা সেবা দে‌ননি অভিযোগ করে আগামী ৭‌দি‌নের ম‌ধ্যে তা‌কে অপসারণ করা না হ‌লে ক‌ঠিন কর্মসূ‌চি ঘোষনা দেন বক্তার।

এসময় স্কুল ক‌লে‌জের শিক্ষক–শিক্ষার্থীসহ সর্বস্ত‌রের জনগন উপ‌স্থিত ছি‌লেন। পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ