শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

দেশে ফিরলেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশে ফিরলেন শাকিব খান

‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন ঢালিউডের সুপার স্টার শাকিব খান। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আজ দেশে ফেরেন তিনি। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ মেগা স্টার।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকার সময় অপু বিশ্বাস ও তাদের সন্তান জয়কে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যেমে বেশ কিছু ভিডিও পোস্ট করতেও দেখা যায় তাদেরকে।

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে আসেননি চিত্রনায়ক শাকিব খান। বুধবার (৯ আগস্ট) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে এদিন ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ঠিক এক দিন পরেই দেশে ফিরলেন অভিনেতা। শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে সহসাই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা আসেনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, দু–তিন দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে ছবিটি নিয়ে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ–ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ