দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আঁকা ছবি, এক লাখ টাকা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আঁকা ছবি, এক লাখ টাকা প্রদান

বাংলা নববর্ষ ১৪৩০ এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আঁকা ছবি স্থান পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবীর উক্ত চেক আমিনুলের হাতে তুলে দেন।

আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী।

উল্লেখ আমিনুলের রয়েছে ছবি আঁকায় চমৎকার প্রতিভা। ইতিপূর্বে সে জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারীভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হওয়ার গৌরব অর্জন করে।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এ.ডি.এম বিষ্ণুপদ পাল, এন.ডি.সি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আমিনুলের মা রোকেয়া বেগমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এসএ/দীপ্ত নিউজ