দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে ক্রেন ভেঙে ১৬ জন শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতে ক্রেন ভেঙে ১৬ জন শ্রমিক নিহত

ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে মহারাষ্ট্রের থানার শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজ চলাকালে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন নিহত হয়। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

শায়লা/ দীপ্ত নিউজ