ঝিনাইদহ পৌরসভায় বাজেট ঘোষনা

Avatar photoAdib Jamal

ঝিনাইদহ পৌরসভায় ২০২৩–২৪ অর্থ বছরের ১১৩ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ–পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার বলেন, ঘোষিত বাজেটে উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More