
মেহেরপুরে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে ভাই ভাই ইটভাটার দুইটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতের মাটিকাটা স্কেভেটর পোড়ানোর এই ঘটনা ঘটে।
স্কেভেটরের মালিক হায়াত আলী বলেন, প্রতিদিনের মতো ইটভাটায় স্কেভেটর রেখে রাতে বাড়িতে চলে আসি। সকালের দিকে খবর পাই রাতে স্কেভেটর দুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্কেভেটর দুটির মুল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এস্কেভেটরের অগ্নিকাণ্ড ঘটনায় ভাটার মালিক পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শায়লা/ দীপ্ত নিউজ








