দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে কুমারখালী আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ মোটরসাইকেলে করে দুই জন আরোহী কুষ্টিয়ার অভিমুখি আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকরামুল হক নামে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শাহিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।‘

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ‘নিহত মিয়া শাহিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে এবং ইকরামুল হক চুয়াডাঙ্গা জেলার দর্শনা নাস্তিপুর গ্রামের ছালাম খাজলীর ছেলে। এই ঘটনায় আটককৃত নসিমন ও নিহত দুজনের মরদেহ হাইওয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।‘

 

দেবেষ চন্দ্র সরকার/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ