দীপ্ত নিউজ
সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের জামিন না মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের জামিন না মঞ্জুর

 

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের মামলার প্রধান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন না মঞ্জুর করেছে আদালত।

আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, আন্দোলন সরকার, মকবুল।

মঙ্গলবার (১১জুলাই) দুপুরে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু চেয়ারম্যানসহ ৬ আসামির জামিনের আবেদন করেন বিবাদীপক্ষ।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে ৬ আসামির সবাইকে জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জামিন বিষয়ে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছে।

এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগি রেজাউল ও মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য,সাংবাদিক নাদিম গত ১৪জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফিরছিলেন। পৌর শহরের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

১৭জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২জনের নামে ও আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত মামলার ২নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭জন আসামি পলাতক রয়েছে।

 

তানভীর আহমেদ হীরা/ আল / দীপ্ত সংবাদ