শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
খেলা

১৫ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে যুবা টাইগাররা

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
১৫ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে যুবা টাইগাররা

আগামী নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের সেই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ১ নভেম্বরে পাকিস্তানে পা রাখ রাখবে বাংলাদেশের যুবারা। ১৯ দিনের সফরে বাংলাদেশের যুবারা পাকিস্তানে যাবেন ১ নভেম্বর। ১৫ বছর পর এটিই পাকিস্তানের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রথম সফর। সর্বশেষ ২০০৭ সালের নভেম্বরে গিয়ে দুটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে যেকোনো যুব দলের সর্বশেষ আন্তর্জাতিক সফরও সেটিই।

এবারের সফরে শুরুতে থাকছে চার দিনের ম্যাচ, প্রথম ম্যাচ শুরু ৪ নভেম্বর। ৪৫ ওভারের পাঁচটি ওয়ানডের সিরিজ শুরু হবে ১০ নভেম্বর থেকে। সফরের সবকটি ম্যাচই হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

সফরটি নিয়ে পিসিবির পরিচালক জাকির খান বলেন, আন্তর্জাতিক দলগুলোকে আতিথেয়তা দেওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে আমরা স্বাগত জানাচ্ছি। গত ১৫ বছরে কোনো যুব দলের পাকিস্তানে প্রথম সফর এটি। একই সঙ্গে ২০১৯ সালের নভেম্বরে নারী দল এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের পর এ নিয়ে তৃতীয়বার পাকিস্তানে কোনো দল পাঠাচ্ছে বাংলাদেশ। এই সফর দুই দলের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার ভালো সুযোগ করে দেবে।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।