দীপ্ত নিউজ
খেলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন
ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ( ২০২৬) জিতলেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

সোমবার (২৬ অক্টোবর) প্যালাডিয়াম থিয়েটারে জমকালো রাতে ব্যালন ডি’অরের এলিট ক্লাবে নিজের নাম লেখালেন ইংলিশ অধিনায়ক।

পুরস্কার গ্রহণের পর কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। আজকের রাতটি আমার জন্য শুভ হয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, এ বছর পুরস্কার বেছে নেওয়া কঠিন ছিল বলে মনে করি। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অনেক কিছু অর্জন করা সম্ভব, তা এই পুরস্কার প্রমাণ করে।

২০২৩ সালে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। নতুন ক্লাবে যাওয়ার পেছনে বড় লক্ষ্য ছিল দলীয় শিরোপা জেতা।

২০২৫–২৬ মৌসুমে কেইন ছিলেন দুর্দান্ত ছন্দে। বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন তিনি। জার্মান ক্লাবটিকে ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। জাতীয় দলের হয়েও ছিলেন গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ৬টি গোল করেন এই স্ট্রাইকার।

ব্যালন ডি’অর শুধু একটি ট্রফি নয়, একজন ফুটবলারের পুরো মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি। কেইনের ক্ষেত্রে গোলের হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে দলকে শিরোপা জেতানোর অবদান।

হ্যারি কেইনের বয়স এখন ৩৩। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ব্যালন ডি’অর জিতলেন, নিশ্চয়ই তা এক দীর্ঘ অপেক্ষার পুরস্কারই। গোলের পর গোল করে নিজ যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল।

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসেও এই অর্জনের আলাদা গুরুত্ব রয়েছে। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি। দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন।

শুধু ব্যালন নয়, ২০২৫–২৬ মৌসুমে ৯০ গোল করে সেরা স্ট্রাইকারের পুরস্কারটাও জিতে নিয়েছেন ইংলিশ অধিনায়ক কেইন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।