রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় কুরবানির ৪৮ টি গরু বোঝাই ট্রলার ডুবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ৪৮ টি কুরবানির গরু বোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৯ টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরুগুলোকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে পদ্মা নদীর কাঞ্চনপুর ইউনিয়নের সূর্য্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি সিরাজগঞ্জের চৌহালী থেকে গরুবোঝাই করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিল। ট্রলারের তলা ফেটে ডুবে যেতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

 

জাহিদুল হক চন্দন আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More