দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা–১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এর আগে, রোববার (১৮ জুন) ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো আলম ও কাজী মোহাম্মদ ইয়াসিদুল হাসানসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে সশরীর হাজির হয়ে আপিল করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।

 

আল /দীপ্ত সংবাদ