শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন

১১ থেকে ১৩ই জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করার আহ্বান জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় নগরী সদর রোডে অশ্বিনী কুমার হলে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সুনীল বরণ হালদার, সাধারণ সম্পাদক আব্দুল কালাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে।

মানববন্ধন বক্তারা বলেন, ১১ থেকে ১৩ই জুন মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট পালন, ১৩ই জুন প্রত্যেক জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ, ২৫ শে জুন শিক্ষা জাতীয়করণের দাবিতে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, আগামী অর্থ বছরের বাজেট পাশের পূর্বে শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

 

মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ