দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৯ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৯ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

১৯ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মো. আবদুল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে হাটহাজারীর চেয়ারম্যান ঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০০৪ সালের ২৬ অক্টোবর ভুক্তভোগী এক ছাত্রী হাটহাজারী এলাকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ এবং পরে ধর্ষণের শিকার হয়। র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানিয়েছেন, ভুক্তভোগী ছাত্রী ঘটনার সময় স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করতো। স্কুলে যাতায়াতের পথে আসামি মো. আবদুল করিম তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। প্রস্তাবে রাজি না হওয়ায় করিম তাকে অপহরণের পর ধর্ষণ করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আসামি আব্দুল করিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে ১৯ বছর পর করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রুনা আনসারী/এমি/দীপ্ত নিউজ