দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফেনীতে রেলের ধাক্কায় হোসনে আরা (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত ওই নারী ফেনী শহরের বারাহীপুর এলাকার বদিউজ্জামানের স্ত্রী। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের বোন।

ফেনী রেলওয়ে স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আমজাদ আলী বলেন, অসতর্কতাবশত ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ