শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁয় অতুল কুমার সরকার (৪০) নামে এক ব্যাটারি চালিত টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ( ২২ মে ) সকালে নওগাঁ পৌরসভার নওগাঁ–সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

অতুল নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে নওগাঁ–সান্তাহার বাইপাস সড়কের উত্তরপাশে একটি ইটভাটার খলা থেকে অতুলের লাশ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পায় ভাটার শ্রমিকেরা।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আল/দীপ্ত সংবাদ