শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় ন্যাশনাল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় ন্যাশনাল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নওগাঁর স্বনামধন্য ন্যাশনাল মডেল স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও বার্ষিক ক্রীড়া–মেধা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) ন্যাশনাল মডেল স্কুলে সম্পৃক্ত সকলের উপস্থিতিতে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল মডেল স্কুলের সভাপতি মো. রায়হান শামীমের সভাপতিত্বে ও ন্যাশনাল মডেল স্কুল নওগাঁর পরিচালক মো. শহিদ প্রামাণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ন্যাশনাল মডেল স্কুলের উপদেষ্টা আলহাজ্ব এ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, ন্যাশনাল মডেল স্কুলের উপদেষ্টা শাহেদুজ্জামান সুইট, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান (রিজভী), অধ্যক্ষ মো. আব্দুর রহমান, প্রভাষক আবু রেজা, প্রভাষক মো. আব্দুস সালাম প্রমুখ।

শেষে ন্যাশনাল মডেল স্কুলে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ