শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

এবার দক্ষিণী সিনেমায় ঋতুপর্ণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার দক্ষিণী সিনেমায় ঋতুপর্ণা

দক্ষিণী সিনেমায় এবার নাম লেখালেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা ছাড়াও ছবিতে থাকবেন বলিউড এবং হলিউডের প্রথম সারির অভিনেতারাও। সেই ছবির পরিচালক আর ডি নাথ। তিনি নায়িকার আগামী ছবি ‘বিউটিফুল লাইফ’–এরও পরিচালক।

যদিও দক্ষিণী ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা এবং পরিচালক। তারা জানিয়েছেন তাদের ‘বিউটিফুল লাইফের’কাজ নিয়ে। আর ডি নাথ নিজে চিত্রশিল্পী এবং ভাস্কর।

২৬ মে বড়পর্দায় আসছে ছবিটি। ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার প্রমুখ।

ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ঋতুপর্ণার প্রথম দক্ষিণী ছবিটি।

সূত্র: আজকাল

 

এমি/দীপ্ত নিউজ