
‘জবা’ ধারাবাহিক নাটক ১০০তম পর্বে স্পর্শ

১০০তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘জবা‘। বুধবার (৩ মে) নাটকটির শুটিং সেটে কেক কেটে বিশেষ এই অর্জন উদযাপন করা হয়।
দুরন্ত ও প্রতিবাদী এক কিশোরীর গল্পের ধারাবাহিকটি অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছে।
গ্রামের এক কিশোরীকে ঘিরে গড়ে ওঠেছে ‘জবা‘র গল্প। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটকটির। দেখতে দেখতে ‘জবা‘ পূর্ণ করলো শততম পর্ব। এরইমধ্যে পেয়েছে দর্শকদের ভালোবাসা।
বুধবার (৩ মে) শুটিং সেটে জবার শিল্পী ও কলাকুশলীরা কেক কেটে বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন। জবার যাত্রা দীর্ঘদিন চলমান থাকুক, এই প্রত্যাশা তাদের।
যূথী/দীপ্ত সংবাদ








