দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী

ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী স্বামী ও সতীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১লা মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদন্ডের আদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।

অনু/দীপ্ত সংবাদ