বরিশালে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ বিজিএফ চালের কার্ড বরাদ্ধ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন ঘটনায় মেহেন্দীগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসককে লিখিত ভাবে অভিযোগ করেছে পৌরসভার ৫ কাউন্সিলর। তাদের দাবি, বরাদ্ধের তুলনায় কার্ড কম দিয়েছে পৌর মেয়র।
তবে পৌর মেয়রের দাবি, কার্ড বরাদ্ধে কোন অনিয়ম হয়নি। আর অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ বিজিএফ চাল সুবিধা বঞ্চিতদের না দিতে পারায় এভাবেই রোশানলে পড়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ কাউন্সিলর। ফলে সৃষ্টি হয় উত্তপ্তকর পরিস্থিতি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্তিতি স্বাভাবিক হয়।ভুক্তেভোগিরা জানান, ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ বিজিএফ চাল পাওয়ার কথা ছিলো তাদের। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার পরও চাল পায়নি তারা।
চাল দিতে না পারা কাউন্সিলরদের দাবি, ঈদকে কেন্দ্র করে পৌরসভায় ৯ ওয়ার্ডে মোট ৩ হাজার ৮১ টি কার্ডের মাধ্যমে বিশেষ বিজিএফ চাল বরাদ্ধ দেয়া হয়। প্রতিটি ওয়ার্ডে গড়ে ৩৪২ টি করে কার্ড প্রদানের কথা থাকলেও স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাদের কার্ড বরাদ্ধ কম দিয়েছে পৌর মেয়র। ফলে সুবিধা বঞ্চিতদের কার্ড প্রতি ১০ কেজি করে চাল দিতে পারেনি তারা। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসককে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও দাবি তাদের।
তবে কার্ড বরাদ্ধে গড়মিলের বিষয়টি অস্বীকার করে পৌর মেয়র জানান, অভিযোগকারী ৫ কাউন্সিলরকে বরাদ্ধের কার্ডের বিষয়ে বার বার ডেকে পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি।তাই নিজ দায়িত্বে সুবিধা বঞ্চিতদের চাল বিতরণ করে দিচ্ছেন বলে জানান তিনি।
এদিকে ওয়ার্ড প্রতি সুবিধাবঞ্চিতদের সংখ্যা বিবেচনা করে কার্ড বরাদ্ধ দেয় হয় বলে দাবি জেলা প্রশাসকের। তবে অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।
যূথী/দীপ্ত সংবাদ