
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশান এলাকার ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, স্বপন ভট্টাচার্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৫ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।








