দীপ্ত নিউজ
সারাদেশ

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জরুরি মেরামত, সংরক্ষণ কাজের জন্য এবং গাছ–পালার শাখা প্রশাখা কর্তন ও উন্নয়নমূলক কাজের জন্য লালাবাজার ১১ কেভি ফিডার লাইনে সোমবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ সহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত এবং আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ–৩–এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ–৩।