শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহপোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী নওগাঁয় কমছে খেজুর গাছ, হুমকিতে শত বছরের ঐতিহ্য দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন
দীপ্ত নিউজ
জাতীয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

পোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান। ছবি: দীপ্ত নিউজ

পোলট্রি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর স্বর্ণপদক পেয়েছে কাজী ফার্মস লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান।

 

প্রাণিসম্পদ উৎপাদনের উপকরণ ফিড, ভ্যাকসিন, ওষুধ ও এক দিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে কাজী ফার্মস।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ স্বীকৃতি মানসম্মত উৎপাদন, উদ্ভাবন, উৎকর্ষ এবং দেশের প্রাণিসম্পদ ও পোলট্রি শিল্পের টেকসই উন্নয়নে কাজী ফার্মসের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার কথা তুলে ধরেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।