দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা
পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা। ছবি: দীপ্ত নিউজ।

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে পাবনা কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদ হোসেন ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুবুল আলম পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, ইয়াদ আলী মৃধা পাভেল, সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন,সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বিশ্বাস, খুরশিদ জাহানসহ অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।

অভিভাবকদের মতবিনিময় সভায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও ক্লাস মনিটরিং এবং অভিভাবকদের সন্তানদের প্রতি কঠোর ভাবে দেখভালের উপর গুরুত্বারোপ করা হয়