দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি
ছবি: সংগৃহীত

 

উত্তরের জেলা পঞ্চগড় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। বিশেষ করে ভোর ও সকালে শীত অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তেঁতুলিয়া উপজেলা ঘুরে দেখা যায়, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের পোশাক পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে। অনেককে ব্যাগে হাত গুঁজে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যেতে দেখা যায়।

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ থাকায় শীতের অনুভূতি কিছুটা তীব্র হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে