দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

 

উত্তরবঙ্গের দুই সীমান্ত জেলা কুড়িগ্রাম ও পঞ্চগড়ে সকাল সকাল মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপ এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায় ভূমিকম্প হয়ে থাকে।