শিরোনাম
মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু

আল আমিন
আল আমিন
প্রকাশ:
মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু
বেগম বিবি

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে একা পেয়ে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাশে থাকা মুগুর (বাশের গোড়া) দিয়ে তার মাথায় আঘাত করে তারা। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা।

পরে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগম বিবির ছেলে জসিম মোল্লা বলেন, জীবিকার তাগিদে তিনি ঢাকায় থাকেন। বাড়িতে তার মা ও ছেলে থাকত। ঘটনার দিন তার ছেলে বাইরে থাকায় মাকে একা পেয়ে ছিনতাইকারীরা স্বর্ণের জন্য এভাবে হত্যা করবে, তা কল্পনাও করতে পারেননি। যারা তার মাকে হত্যা করেছে, তিনি তাদের বিচার দাবি করেন।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো: রফিকুল ইসলাম