শিরোনাম
দীপ্ত নিউজ
সারাদেশ

রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
ছবি: দীপ্ত নিউজ

বাঁশের শিকড় ও গোড়া দিয়ে শৈল্পিক রূপে নানা আকৃতির লাঠি তৈরি করছেন রাজশাহীর রফিকুল ইসলাম। ছোট বেলায় নানার হাতের বাহারি লাঠি দেখে শখের বশে তিনি শুরু করেন এই কাজ। দীর্ঘ ১৯ বছরে তৈরি করেছেন ১৭০টি বাঁশের লাঠি।

ফণাতোলা সাপ, কুমিরের মুখ কিংবা পাখির ঠোঁট, মানুষের চোখ কিংবা নানা প্রাণীর অবয়ব, ভাবছেন কি দিয়ে তৈরী এমন বিচিত্র সব শিল্পকর্ম।

হঠাৎ দেখে বোঝার উপায় নেই, কি উপকরনে তৈরি এসব লাঠি শিল্প।

কেটে নেওয়ার পর থেকে যাওয়া বাঁশের অংশ মাটি খুঁড়ে তুলে আনেন রফিকুল। এরপর প্রাকৃতিকভাবে বাঁকানো বাঁশের গোড়া অক্ষুণ্ণ রেখেই দেয়া হয় শৈল্পিক রূপ। গত ১৯ বছরে ১৭০টি লাঠি তৈরি করেছেন তিনি।

ইউসুফ আদনান/এফ/দীপ্ত নিউজ