শিরোনাম
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
জাতীয়

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ফরিদুল ইসলাম
ফরিদুল ইসলাম
প্রকাশ:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ–৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’–এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ–৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

এর আগে আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়। সূত্র: বাসস