দীপ্ত নিউজ
বিনোদন

নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান।

 

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি গুগল প্রোফাইলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তরুণ এই অভিনেত্রী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সাদিয়া আয়মান।

ক্যাপশনে লিখেন, ‘Google-এ আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই “Fake information” টি ঠিক করতে পারবো?’

তিনি আরও লিখেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি । এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।‘

সাদিয়া আয়মান লিখেন, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, এবং আমি নিজের বয়সকে সুন্দরভাবে ধারণ করতে ভালোবাসি।’

উল্লেখ্য, ২০১৯ সালে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া আয়মান।