দীপ্ত নিউজ
জাতীয়

আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ
ছবি: সংগৃহীত

 

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা ৪ দিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। মাত্র একদিনের বাড়তি ছুটি নিতে নিলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের অবকাশ।

২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার ছুটি নিতে পারেন, তবে শুক্র ও শনিবার (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

বছরের শেষ দিকে সাধারণত পরিবার–পরিজন নিয়ে রাজধানীর বাইরে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী।

বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এ সময় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ বছরের শেষ দিকে ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।