দীপ্ত নিউজ
বিনোদন

প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো ছেলে বিহান কৌশলের মুখ প্রকাশ্যে এনেছেন। ছেলের প্রথম জন্মদিনের পর দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক ছবি প্রকাশ করেন এই তারকা দম্পতি।

রবিবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাটরিনা ও ভিকির মাঝখানে বসে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ছোট্ট বিহান।

ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘এবারের দীপাবলি আমাদের সবচেয়ে আনন্দের। সবাইকে ভালোবাসা, আলো ও সুখের শুভেচ্ছা—ভিকি, ক্যাটরিনা ও বিহান।’

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেন তাঁরা। তবে এত দিন ছেলের মুখ আড়ালেই রেখেছিলেন এই দম্পতি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।