দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ:

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবিতে শ্রমিক বিক্ষোভে গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর জেলা প্রশাসন।

এ জন্য শিল্পাঞ্চলে বিজিবি‘র মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ১০ প্লাটুন বিজিবির সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। মঙ্গলবার থেকে নতুন করে এক প্লাটুন বিজিবি ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে যুক্ত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।