দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাঙ্গাবালী উপজেলা বিএনপি অফিসে হামলা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাঙ্গাবালী উপজেলা বিএনপি অফিসে হামলা
হামলার ধ্বংসস্তূপ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। বিএনপির গনঅবস্থান কর্মসূচি ও ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি বিএনপির। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, সারাদেশে বিএনপির গনঅবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গাবালী উপজেলা বিএনপি কর্মসূচির আয়োজন করে। এছাড়া আমরা অফিসের মধ্যেই ইফতার পার্টির আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করেই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। এর সাথে যুবলীগের কোন সম্পর্ক নাই।

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন জানান, ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছে তা সঠিক নয়। রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি ছাত্রলীগের নাম সামনে এনেছে।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় কোন লিখিত অভিযোগ পাই নাই।

আফ/দীপ্ত সংবাদ