প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ শিক্ষার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন কৃতি শিক্ষার্থী। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন ৯জন এবং ২০২০ ও ২০২২ এর জন্য মনোনীত হয়েছেন ৮জন করে।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমাদের ২৫ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটা শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, তাদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়েরও অর্জন। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা।’

প্রসঙ্গত ২০০৫ সালে বিএনপি সরকারের সময়ে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়। এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More