8
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন করে ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের তিন জন ঢাকার দুই সিটি করপোরেশনে।
এ ছাড়া, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। আক্রান্তদের প্রায় ৬০ শতাংশ-ই হলেন পুরুষ।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়লো ২৩৩ জনে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৩০ জন।