সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা, কোন সামাজিকতা হবেনা। কারণ, ওরা এ দেশের শত্রু— বলে মন্তব্য করেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘দীপ্ত নিউজ’ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবেনা , সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন সামাজিকতা হবেনা। কারণ, ওরা এ দেশের শত্রু। ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত , ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।”
‘বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের। তবে কোন দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’
‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো– দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না।’
“অতীতে ,৭১ এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন এবার কিন্তু আর মাফ হবে না।”
এসএ