জাতিসংঘে ভাষণ দিয়েই নিরাপত্তা শঙ্কায় নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিউইয়র্কে পৌঁছানোর দিনই জাতিসংঘে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি ইসরাইলে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’–এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করবেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিজে গ্রেপ্তার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভ থেকে আজ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More