এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০তম এশিয়ান গেমসে টিােটয়েন্টি ফরম্যাটের ক্রিকেট মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অফস্পিনার আলিস আল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। গত শনিবার অনুশীলন সেশনে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন।

এরপর এমআরআইতে তার ইনজুরি ধরা পড়ে।

বাংলাদেশের দলের হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ২৯ বছর বয়সি আলিস। ২০২৪ সালে শ্রীলংকার বিপক্ষে সিরিজে বাংলাদেশ টিটোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন আলিস।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছেন আলিস। এরমধ্যে একটি পরিত্যক্ত হয় এবং অন্যটিতে ১০ ওভার বল করে ৩৫ রানে ৩ উইকেট নেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৫ এবং টিটোয়েন্টিতে ৫৮ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন আলিস।

এশিয়ান গেমসে খেলতে আগামীকাল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এবারের আসরে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা।

২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘গ্রুপ বি’র চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে হংকং, ওমান ও মালয়েশিয়া।

হাংঝুতে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More