সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া নির্ধারিত বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েন চালক।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন বাসটির চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন।
পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা দীর্ঘ যানজটের সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালকের সহযোগিতা নেওয়া হয়। তার সহায়তায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ও সড়কে যানজট সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।