কলকাতায় নিউ মার্কেট এলাকার হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে মির্জা গালিব স্ট্রিট এলাকায় ‘শিখাইল’ নামে একটি আবাসিক হোটেলের ৩য় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।

নিহতদের মধ্যে ৬জন পুরুষ, দু’জন মহিলা এবং এক জন শিশু রয়েছেন। তবে তাদের নামপরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

শিখা ইন হোটেলের অতিথি মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ আগুন লাগে তিনতলায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। মানুষ আটকে পড়েন। হোটেলে ঢোকার পথ ছিল সরু ও অপ্রশস্ত। ছিল না অগ্নিনির্বাপণের ব্যবস্থা।

আগুন লাগার সংবাদ পাওয়ার পর অল্প সময়ের মধ্যে কলকাতা ফায়ার সার্ভিস বিভাগের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে, কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More