শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’
‘দেশু ৭’ সিনেমার নতুন পোস্টার (ডানে)। ছবি: সংগৃহীত

সুখবর দিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনীত নতুন একটি সিনেমার পোস্টার শেয়ার করেছেন। ইঙ্গিত দিয়েছেন সিনেমাটির গল্প ও মুক্তি প্রসঙ্গে।

শনিবার (১৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সিনেমা ‘দেশু ৭’ এর একটি পোস্টার প্রকাশ করেন শুভশ্রী।

এতে দেখা যায়, পাহাড়ি ল্যান্ডস্কেপ, একটি ক্রুজার বাইক এবং তাতে দেব–শুভশ্রীকে আলিঙ্গন করে আছে। 

পোস্ট ক্যাপশনে শুভশ্রী লিখেন, ‘যতই আসুক না বাধা, তোমায়–আমায় করা যাবে না আলাদা।‘

তিনি আরও লিখেন, ‘তাদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোম্যান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন।’

নতুন এ পোস্টারে টলিপাড়ার পুরনো সেই দেব–শুভশ্রী জুটিকে খুঁজে পেয়েছেন ভক্তরা। এই সিনেমার শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করছেন প্রাক্তন প্রেমিক যুগল দেব–শুভশ্রী।

‘দেশু ৭’ দেব –শুভশ্রী জুটি অভিনীত ৭ নম্বর সিনেমা। অ্যাকশন–রোমান্টিক থ্রিলার নির্ভর সিনেমাটির মাধ্যমে দীর্ঘকাল পর বড় পর্দায় আবারও ফিরছের দেব ও শুভশ্রী। এ সিনেমার মাধ্যমেই অভিনেতা দেব পরিচালনা জগতে আত্মপ্রকাশ করছেন। দেব ও শুভশ্রী ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ও ইধিকা পাল।

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

 

এসএ