‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সুখবর দিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

সুখবর দিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনীত নতুন একটি সিনেমার পোস্টার শেয়ার করেছেন। ইঙ্গিত দিয়েছেন সিনেমাটির গল্প ও মুক্তি প্রসঙ্গে।

শনিবার (১৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সিনেমা ‘দেশু ৭’ এর একটি পোস্টার প্রকাশ করেন শুভশ্রী।

এতে দেখা যায়, পাহাড়ি ল্যান্ডস্কেপ, একটি ক্রুজার বাইক এবং তাতে দেবশুভশ্রীকে আলিঙ্গন করে আছে। 

পোস্ট ক্যাপশনে শুভশ্রী লিখেন, ‘যতই আসুক না বাধা, তোমায়আমায় করা যাবে না আলাদা।

তিনি আরও লিখেন, ‘তাদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোম্যান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন।’

নতুন এ পোস্টারে টলিপাড়ার পুরনো সেই দেবশুভশ্রী জুটিকে খুঁজে পেয়েছেন ভক্তরা। এই সিনেমার শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করছেন প্রাক্তন প্রেমিক যুগল দেবশুভশ্রী।

দেশু ৭’ দেব শুভশ্রী জুটি অভিনীত ৭ নম্বর সিনেমা। অ্যাকশনরোমান্টিক থ্রিলার নির্ভর সিনেমাটির মাধ্যমে দীর্ঘকাল পর বড় পর্দায় আবারও ফিরছের দেব ও শুভশ্রী। এ সিনেমার মাধ্যমেই অভিনেতা দেব পরিচালনা জগতে আত্মপ্রকাশ করছেন। দেব ও শুভশ্রী ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ও ইধিকা পাল।

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More