নিজ নিজ ঘরে পরিবার নিয়ে জামাআতে নামাজ পড়তে চান, তারা কীভাবে নামাজের জন্য জামাআতে দাঁড়াবেন। জামাআতে নামাজের ব্যাপারে হাদিসে এসেছে–
‘একাকি নামাজ পড়ার চেয়ে জামাআতে নামাজ আদায়ে রয়েছে ২৭ গুণ বেশি সাওয়াব।’ (বুখারি ও মুসলিম)
ঘরে জামাআতে নামাজ আদায়ের জন্য ইমাম ব্যতীত এক বা একাধিক ব্যক্তি হলে জামাআতে নামাজ আদায় করা যায়। ইমাম ছাড়া অন্যরা যদি মাহরাম–নারী পুরুষ হয় তবে তারা কীভাবে নামাজের জন্য দাঁড়াবে?
পরিবারের জামাআতের নিয়ম
>> দুজন পুরুষ হলে
ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে।
>> নারী–পুরুষ একজন হলে
পুরুষ (স্বামী হলে) ইমাম হবে আর নারী (স্ত্রী হলে) বরাবর পেছনে দাঁড়াবে।
>> দুজন পুরুষ ও একজন নারী হলে
ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে পুরুষ (ছেলে) আর নারী (স্ত্রী হলে) দাঁড়াবে ঠিক ইমামের পেছনে।
>> নারী এক ও পুরুষ একাধিক হলে
ইমামের পেছনে পুরুষরা (ছেলেরা) দাঁড়াবে আর পুরুষদের পেছনে দাঁড়াবে নারী (ইমামের স্ত্রী/মা হলে)।
>> একাধিক পুরুষ হলে
ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে।
>> একাধিক নারী–পুরুষ হলে
নারী পুরুষরা যদি মাহরাম হয় তবে ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে। আর পুরুষদের পেছনে নারীরা দাঁড়াবে।